advertisement
advertisement

কুমিল্লায় তিন দিনে আটক ৬১৭ জন, মুচলেকায় ছাড়া ২১৬


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
কুমিল্লায় তিন দিনে আটক ৬১৭ জন, মুচলেকায় ছাড়া ২১৬

কুমিল্লায় বিশেষ অভিযানে আটক করা ব্যক্তিদের মধ্যে কয়েকজন

advertisement

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক কারবারি ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার ১৮টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে পরিচালিত অভিযানে ৬১৭ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসহযোগী সংগঠনের ১১৯ নেতা–কর্মী রয়েছেন। আটক ব্যক্তিদের মধ্যে ৪০১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাকি ২১৬ জনকে মুচলেকায় অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।আজ রোববার বিকেলে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান। ১২–১৪ নভেম্বর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন তিনি।জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান শুরু হয়। পরে এর সঙ্গে মাদক কারবারি, মাদকসেবী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান যুক্ত করা হয়।

জেলার ১৮টি থানার পুলিশ ও ডিবি সদস্যরা সমন্বিতভাবে এসব অভিযান পরিচালনা করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর