তুরস্কে নাসিরুদ্দিন হোজ্জা ভীষণভাবে সম্মানিত। তাঁর স্মৃতিময় স্থানগুলো অন্যতম দর্শনীয় এলাকা। দেশটির কোনিয়া জেলার অনেক দোকানে হোজ্জার এমন রেপ্লিকা ও নানা স্মারক বিক্রি হয়
তুরস্কে নাসিরুদ্দিন হোজ্জা ভীষণভাবে সম্মানিত। তাঁর স্মৃতিময় স্থানগুলো অন্যতম দর্শনীয় এলাকা। দেশটির কোনিয়া জেলার অনেক দোকানে হোজ্জার এমন রেপ্লিকা ও নানা স্মারক বিক্রি হয়রসবোধ, ব্যঙ্গ, দার্শনিকতার মিশেলে গল্পের জন্য তুরস্কের নাসিরুদ্দিন হোজ্জা বিশ্বময় জনপ্রিয়। হোজ্জার একটি গল্প আছে।
গল্পটি তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত দ্য ফিলোসফারস ফিলসফার: নাসিরুদ্দিন হোজ্জা বইয়েও আছে।গল্পটা হলো, ক্ষমতাশালী তৈমুর লং একদিন হোজ্জাকে এক ঝুড়ি পিচ ফল দিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দিতে বলেন। বাড়িতে না গিয়ে হোজ্জা ফলের ঝুড়িটি কবরস্থানে রেখে আসেন। প্রাসাদে ফিরে ফলের ঝুড়ি না পেয়ে তৈমুর লং রেগে যান এবং হোজ্জাকে তলব করেন। হোজ্জা তৈমুরকে কবরস্থানে নিয়ে গিয়ে বলেন, এই যে আপনার বাড়িতেই ফল রেখেছি।
আপনি তো চিরকাল বেঁচে থাকবেন না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।