সংসদে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।১৫ নভেম্বর
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। আর আগামী সপ্তাহের শেষ নাগাদ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী এ তথ্য জানান। বিকেল সোয়া চারটায় সংসদের অধিবেশন শুরু হয়।
ডেপুটি স্পিকার কায়সার কামাল বৈঠকে সভাপতিত্ব করেন।সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ সম্পূরক প্রশ্নে বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে বর্তমানে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এ সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা মানুষ জানতে চায়।
নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও জানতে চান তিনি।জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আগামীকালই (সোমবার) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।