বেলা দুইটার দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের মূল ফটকের পাশে অবস্থান নেন প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ পড়া সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীরা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা। বেলা দুইটার দিকে তাঁরা শাহবাগে জাতীয় জাদুঘরের মূল ফটকের পাশে অবস্থান নেন।
এ সময় কাফনের কাপড় পরে অবস্থান, আমরণ অনশন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দেন প্রার্থীরা।টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টিপ্রার্থীরা জানান, নিয়োগের দাবিতে গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাঁরা আমরণ অনশন কর্মসূচি পালন করেন। ওই সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের পুনঃযাচাইয়ের জন্য আবেদন করার পরামর্শ দেওয়া হয়।
কিন্তু পরে তাঁদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রার্থীরা।কর্মসূচিতে অংশ নিতে আসা এক প্রার্থী বলেন, ‘আমরা যাঁরা এখানে এসেছি, আমরা কেউই ফৌজদারি অপরাধে জড়িত নই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।