সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে জামালপুরে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়
জামালপুর শহরের ব্যস্ততম রেলওয়ে ওভারপাসের ওপর পড়ে ছিল লাল টেপে মোড়ানো তারযুক্ত একটি বোমাসদৃশ বস্তু। সেটিকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। বন্ধ করে দেওয়া হয় ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল।পরে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করেন।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে নিয়ে সেটি নিষ্ক্রিয় করা হয়। এরপর ওভারপাসে যান চলাচল স্বাভাবিক হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে এক ব্যক্তি রেলওয়ে ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পাশে বস্তুটি পড়ে থাকতে দেখেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।
নিরাপত্তার স্বার্থে বন্ধ করে দেওয়া হয় ওই সড়কে যান চলাচল।নাজমুস সাকিব, ওসি, জামালপুর সদর থানা খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।