শেইলিন উডলি। ছবি: ইনস্টাগ্রাম
শেইলিন উডলি। ছবি: ইনস্টাগ্রামশৈশবেই অভিনয়ে হাতেখড়ি। কৈশোরে মেরুদণ্ডের জটিল রোগ, ক্যারিয়ারের শুরুতে শত শত প্রত্যাখ্যান, আবার খ্যাতির চূড়ায় পৌঁছেও হলিউড ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন। ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’, ‘ডাইভারজেন্ট’ ও ‘বিগ লিটল লাইস’ দিয়ে পরিচিতি পাওয়া এই অভিনেত্রী হলেন শেইলিন উডলি। ১৯৯১ সালের ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম তাঁর। আজ ৩৫ বছরে পা দিলেন এই অভিনেত্রী।
শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত থাকলেও সাফল্যের পথটা শেইলিন উডলির জন্য সহজ ছিল না। সব বাধা পেরিয়ে আজ তিনি হলিউডের পরিচিত মুখ। ২০২৬ সালে ‘প্যারাডাইস’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার এমি পুরস্কারও পেয়েছেন। তাঁর জীবনের বন্ধুর পথের গল্পটা দেখে নেওয়া যাক। ৫০০ বার প্রত্যাখ্যান, তারপর সাফল্য মাত্র চার বছর বয়সে মডেলিং শুরু করেন শেইলিন। পাঁচ বছর বয়সে শুরু করেন অভিনয়ের প্রশিক্ষণ।
১৯৯৯ সালে টেলিভিশন সিনেমা ‘রিপ্লেসিং ড্যাড’ দিয়ে পর্দায় অভিষেক হয় তাঁর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।