এক কাপ কফির সঙ্গে মিশে থাকুক বাংলাদেশের প্রকৃতি ও ঐতিহ্যের ছোঁয়া। নর্থ এন্ড কফি রোস্টার্সের এবারের শীতের কাপের নকশায় উঠে এসেছে দেশের প্রাকৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্যবাহী বয়নশিল্পের অপূর্ব মেলবন্ধন।এক কাপ কফি হাতে নিয়ে কিছুটা সময় নিজের মতো করে কাটাতে ভালোবাসেন অনেকে। সেই কফির কাপটি যদি হয়ে ওঠে দেশের প্রকৃতি ও ঐতিহ্যের গল্প বলার মাধ্যম, তাহলে মন্দ কী!
এমন ভাবনা থেকেই প্রতিবছর মৌসুমি কাপের নকশায় নতুন নতুন বিষয় তুলে ধরে নর্থ এন্ড কফি রোস্টার্স। ঢাকার এই কফি শপ ও কফি রোস্টিং প্রতিষ্ঠানটির এবারের শীতের কাপ সাজানো হয়েছে সুন্দরবনের নানা অনুষঙ্গে। নকশায় প্রকৃতির সেই গল্প ফুটিয়ে তুলতে ঐতিহ্যবাহী জামদানি থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে।নর্থ এন্ডের এবারের কাপগুলোর নকশায় প্রথমেই নজর কাড়ে রঙের বৈচিত্র্য।
গাঢ় সবুজ, অফহোয়াইট, লাল ও নীল—প্রতিটি রঙের কাপেই সুন্দরবনের আলাদা আলাদা গল্প ফুটে উঠেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।