রাজশাহীর বাঘায় রস ছাড়াই নকল খেজুরের গুড় তৈরি করায় দুই কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল গুড় তৈরির সরঞ্জাম ধ্বংস করা হয়। রোববার সকালে বাঘার পীরগাছা গ্রামে
রাজশাহীর বাঘায় খেজুরের রস ছাড়াই গুড় তৈরি করছিলেন দুই ব্যবসায়ী। চুন, চিনি, রংসহ বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে নকল খেজুরের গুড় তৈরি করছিলেন তাঁরা। খবর পেয়ে বাড়িতে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ রোববার সকালে উপজেলার পীরগাছা গ্রামে এবং গত বৃহস্পতিবার রুস্তুমপুর গ্রামে এই অভিযান চালানো হয়।বিভিন্ন রাসায়নিক দিয়ে তৈরি করা গুড় ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে বাঘা উপজেলার পীরগাছা গ্রামেরোববার সকাল আটটার দিকে বাঘার বাউসা ইউনিয়নের পীরগাছা নতুনপাড়া গ্রামের ব্যবসায়ী নাসির উদ্দীন সরকারের বাড়িতে ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত জাহান এ অভিযান চালান।স্থানীয় সূত্রে জানা যায়, নাসির উদ্দীন সরকার নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরির কারখানা স্থাপন করে দীর্ঘদিন ধরে চিনি, নানা রাসায়নিক দ্রব্য, চুন, রং, হাইড্রোজ, ফিটকিরি, ডালডা ও আটা ব্যবহার করে গুড় তৈরি করছিলেন বলে অভিযোগ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।