advertisement
advertisement

অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকায় উৎসব


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) বিষয়ে সচেতনতা বাড়াতে ঢাকায় উৎসব

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে আইইডিসিআরে আয়োজিত অনুষ্ঠান

advertisement

অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) বা জীবাণুর ওষুধ প্রতিরোধক্ষমতা বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে উঠেছে। ফলে বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসা কঠিন হয়ে পড়ছে। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্য, প্রাণিসম্পদ, কৃষি, পরিবেশসহ বিভিন্ন খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ (১৮-২৪ নভেম্বর) উপলক্ষে গতকাল শনিবার নভেম্বর ঢাকায় ‘ন্যাশনাল এএমআর ফেস্ট ২০২৬’ আয়োজন করে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বাংলাদেশ কার্যালয়ের কারিগরি সহায়তায় আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল ‘এক স্বাস্থ্য, এক উদ্যোগ: এখনই এএমআর প্রতিরোধ করুন’।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ডা. কাজী আহমেদ জাকী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর