advertisement
advertisement

বাবর রান করতে পারেন, ক্লাইম্যাক্স দিতে জানেন না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
বাবর রান করতে পারেন, ক্লাইম্যাক্স দিতে জানেন না

পাকিস্তানের টেস্ট অধিনায়ক বাবর আজম

advertisement

ক্রিকেটে কিছু ব্যাটসম্যান আছেন, যাঁদের ব্যাটে রান না থাকলে আলোচনা হয়। আবার রান থাকলেও আলোচনা থামে না। বাবর আজম সম্ভবত এখন সেই দলে। তাঁর ব্যাটে রান আছে, হাফ সেঞ্চুরি আছে, ভালো গড়ও আছে। শুধু নেই সেই একটি ইনিংস, যেটি দেখার জন্য অপেক্ষায় পাকিস্তানের কোটি কোটি ক্রিকেটপ্রেমী।সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলে মনে হবে, বাবর বুঝি ভয়াবহ এক দুঃসময় পার করছেন। টেস্টে তাঁর সেঞ্চুরি নেই কত দিন!

প্রতিটি ইনিংসের পরই সেটি মনে করিয়ে দিতে হাজির হয়ে যায় ভক্ত-সমর্থকদের নানা অ্যাকাউন্ট। যেন বাবরের ব্যাটে রান না আসাটাই এখন ক্রিকেটের সবচেয়ে বড় খবর।এমন পরিস্থিতিতে হঠাৎ একটি পরিসংখ্যান সামনে এল। চলতি বছরে অন্তত ১০ ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বোচ্চ গড় বাবরের! প্রথমে বিশ্বাস হয়নি। মনে হয়েছিল, হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কোনো ভুয়া পরিসংখ্যান।

কিন্তু রাত ১১টায় পরিসংখ্যানের খোঁজে ক্রিকইনফোর স্ট্যাটসগুরু খুলে বসার যে অস্থিরতা, সেটি সামলানো গেল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর