সারকথামফস্সল সংবাদ নিয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে কৃষকদের অনেক সফলতার গল্প দেখেছি। কাজ করতে গিয়ে দেখেছি, কৃষকদের বেশির ভাগই ভিনদেশি ফসল উৎপাদন করছেন। প্রায় ক্ষেত্রেই তাঁরা প্রবাসে থাকার পর ফিরে এসে এ ধরনের চাষাবাদ শুরু করেছেন। কৌতূহলোদ্দীপক বিষয় হলো, প্রত্যেকেই চাষাবাদের কোনো না কোনো পর্যায়ে ইউটিউবের ভিডিও দেখে তথ্য সংগ্রহ করে ব্যবহার করেছেন।
কারণ ফসলগুলো এমন, যেগুলোর কৌশল স্থানীয় কৃষি অফিস বা পূর্বপুরুষদের অভিজ্ঞতায় সহজে পাওয়া যায় না। এ জন্য ইউটিউবই হয়ে ওঠে তাঁদের প্রধান তথ্যসূত্র। তাঁরা কীভাবে এই তথ্য ব্যবহার করছেন? তাঁরা কি ভিডিও দেখে সরাসরি চাষাবাদ শুরু করেন, নাকি তথ্য যাচাই করেন? এ প্রশ্নকে কেন্দ্র করেই শুরু হয় এই অনুসন্ধান। এই কৌতূহলকে কেন্দ্র করেই দেশের আট জেলার ১১ জন কৃষকের সঙ্গে কথা বলি।
স্থানীয় সংবাদ প্রতিনিধিদের সহায়তায় তাঁদের খুঁজে পাওয়ার পর প্রত্যেকের সঙ্গে সরাসরি টেলিফোনে সাক্ষাৎকার গ্রহণ করি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।