advertisement
advertisement

এনসিপি নেত্রী মাহমুদাকে আবারও হুমকি, বলল পরিবারের মায়া থাকলে দেশ ছাড়তে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
এনসিপি নেত্রী মাহমুদাকে আবারও হুমকি, বলল পরিবারের মায়া থাকলে দেশ ছাড়তে

মাহমুদা আলম (মিতু)

advertisement

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মাহমুদা আলম মিতুকে আবারও হুমকি দেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে জাতীয় সংসদে থাকা অবস্থায় তাঁকে মুঠোফোনে কল করে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন। মায়া না থাকলে দেশে থাকেন, সমস্যা নাই।’ সন্ধ্যায় এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এই হুমকির খবর জানানো হয়।

এমপি মাহমুদার সঙ্গে হুমকিদাতা তরুণ কণ্ঠের ২ মিনিট ৪০ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ডও গণমাধ্যমে পাঠিয়েছে এনসিপি। দলটির বার্তায় বলা হয়েছে, ‘বিকেল ৫টা ২৯ মিনিটে কলটি আসে। এ সময় মাহমুদা আলম জাতীয় সংসদে অবস্থান করছিলেন।’কথোপকথনের রেকর্ডে আওয়ামী লীগের ওই সমর্থক এনসিপি নেত্রী চিকিৎসক মাহমুদা আলমকে বলছিলেন, ‘আপনাকে টুকরা টুকরা করা হবে। সো প্লিজ, বি কেয়ারফুল।

ইউ মাস্ট লিভ দ্য কান্ট্রি।’ একপর্যায়ে তরুণ ওই আওয়ামী লীগ–সমর্থক মাহমুদাকে বলেন, ‘পরিবারের মায়া থাকলে তাড়াতাড়ি দেশ থেকে ভাগেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর