advertisement
advertisement

মিশন এনসেলাডাস - ২


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
মিশন এনসেলাডাস - ২

advertisement

আগের পর্ব১৪ আগস্ট ২০৩৩, পৃথিবীসংবাদ সম্মেলন শুরু হলো পদার্থবিদ স্টিফেন হকিংয়ের সংক্ষিপ্ত সূচনা বক্তব্য দিয়ে। অথচ তিনি মারা গেছেন পনেরো বছর আগে। আয়োজকেরা হকিংয়ের লেখার একটি সংকলন ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। উদ্দেশ্য ছিল, হকিং বেঁচে থাকলে এই প্রকল্প নিয়ে যতটা উৎসাহ দেখাতেন, এআইয়ের কথাতেও যেন সেই একই উৎসাহ ফুটে ওঠে।

জনপ্রিয় ও শ্রদ্ধেয় এই বিজ্ঞানীর সম্ভাব্য প্রতিক্রিয়া যেন তাঁর নিজের কণ্ঠেই শোনা যায়।টাইম ম্যাগাজিন কীভাবে যেন আগেভাগেই এই আয়োজনের খবর পেয়ে গিয়েছিল। তাদের মলাট কাহিনিতে ঘোষণা করা হয়েছিল, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সি এমন এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করতে যাচ্ছে, যা সবাইকে অবাক করে দেবে। বিজ্ঞানীদের কথাবার্তা শুনে ফেলেছিলেন হয়তো কোনো সাংবাদিক।

খবরের শিরোনাম ছিল বড় বড় অক্ষরে, ‘মহাকাশে প্রাণের সন্ধান, আমরা একা নই।’ তবে শিরোনাম যতটা আকর্ষণীয়, বাস্তবতা ততটা সহজ ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর