advertisement
advertisement

ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
ল’রিয়েল–ওয়েলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের জন্য পণ্য বানাবে ঈশ্বরদী ইপিজেডের বিডি লেপাচু

বিডি লেপাচু লিমিটেডের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। এ সময় উপস্থিত ছিলেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, বিডি লেপাচু লিমিটেডের মহাব্যবস্থাপক হে ঝি লং প্রমুখ

advertisement

বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড ল’রিয়েল, ওয়েলা, কাও ও হেনকেলের জন্য বাংলাদেশে তৈরি হবে বিশেষ ধরনের পরচুলাযুক্ত কৃত্রিম মাথা। মূলত চুল কাটা, সাজানো ও পরিচর্যার প্রশিক্ষণে এসব কৃত্রিম মাথা ব্যবহার করা হয়। আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি ও সেলুনগুলোর চাহিদা মেটাতে পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) এ ধরনের পণ্য উৎপাদনের কারখানা স্থাপন করবে শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড।

কারখানাটি স্থাপনে প্রতিষ্ঠানটি ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। সেখানে বছরে এক লাখ কৃত্রিম মাথা বা ‘হেয়ার ম্যানিকুইন হেড’ উৎপাদিত হবে। এসব পণ্য রপ্তানি করে বছরে প্রায় ৭০ লাখ ডলার আয় হবে বলে আশা করা হচ্ছে।

নতুন এই কারখানায় ২৯৫ জন বাংলাদেশিসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।এ লক্ষ্যে আজ রোববার ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) কার্যালয়ে বিডি লেপাচু লিমিটেডের সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর