advertisement
advertisement

ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
ইরানের ড্রোন হামলায় কেঁপে উঠল বাহরাইনের রাজধানী

বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনার পর আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়। ২৮ ফেব্রুয়ারি ২০২৬

advertisement

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্থাপনা লক্ষ্য করে আট মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইরান। সম্প্রতি বাহরাইনে তাদের হামলা জোরদার হয়েছে। তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ভোরে বাহরাইনের রাজধানী মানামায় ড্রোন হামলা চালায় ইরান। আইআরজিসি আল-রিফা ঘাঁটিতে মার্কিন রাডারব্যবস্থায় হামলার দাবি করলেও, বাহরাইন সামরিক বাহিনী ও যুক্তরাষ্ট্র ড্রোনগুলো ভূপাতিত করার কথা জানিয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাহরাইন এসব হামলার জন্য ইরানকে দায়ী করে সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর