প্রথম আলো ফাইল ছবি
গুচ্ছভুক্ত কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে নয়, জানুয়ারিতে অনুষ্ঠিত হবে। পূর্বঘোষিত পরীক্ষার তারিখ ২ জানুয়ারি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা। আজ রোববার ঢাকায় কৃষি ও কৃষিপ্রধান বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভায় এই সিদ্ধান্ত হয়।
এর আগে আজ ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ‘২০২৬-২৭ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের স্নাতক প্রথম বর্ষের ভর্তি আবেদন আগামী জানুয়ারি থেকে শুরু এবং ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।’ পরে অবশ্য রাতে ইউজিসি তাদের আগের সংবাদ বিজ্ঞপ্তির ওই অংশ বাদ দিয়ে সংশোধন করে আরেকটি বিজ্ঞপ্তি পাঠায়।গুচ্ছভুক্ত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক মো.আব্দুল লতিফ প্রথম আলোকে বলে, তাঁরা আজ সভায় বসেছিলেন।
সভায় মতামত আসে, ২ জানুয়ারিতেই ভর্তি পরীক্ষা হবে; যা আগেই সিদ্ধান্ত হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।