advertisement
advertisement

সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করছে ‘ফ্রেশ এলপি গ্যাস’, পাওয়া যাবে যেখানে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি করছে ‘ফ্রেশ এলপি গ্যাস’, পাওয়া যাবে যেখানে

advertisement

১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সরকার নির্ধারিত খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকায় বিক্রির উদ্যোগ নিয়েছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান ‘ফ্রেশ এলপি গ্যাস’।

ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ৩৯টি ‘ডিস্ট্রিবিউশন পয়েন্ট’ বা দোকানে সরকার নির্ধারিত মূল্যে এই এলপিজি পাওয়া যাবে।আজ রোববার ঢাকার মিরপুর-১৫ নম্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফ্রেশ এলপি গ্যাসের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) আবু সাঈদ রাজা। তিনি বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে আমরা পণ্যের মূল্য সম্পর্কে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে চাই।

নির্ধারিত বিক্রয়কেন্দ্র থেকে ফ্রেশ এলপি গ্যাসের রিফিল কেনার ক্ষেত্রে গ্রাহকেরা যেন প্রযোজ্য মূল্য সম্পর্কে স্পষ্ট ধারণা পান, সেটিই আমাদের লক্ষ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর