advertisement
advertisement

বিপদের আভাস ছিল গোয়েন্দাদের কাছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৬, ৩:১০ অপরাহ্ণ
বিপদের আভাস ছিল গোয়েন্দাদের কাছে

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান

advertisement

‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত কমিশন’ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের কাছে প্রতিবেদন দাখিল করলেও এত দিন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) তদন্ত কমিশনের দেওয়া সেই প্রতিবেদন উদ্ধার করেছে। সেই প্রতিবেদন ধরে দুই পর্বে লিখেছেন প্রদীপ সরকার।

আজ ছাপা হলো শেষ পর্বরাষ্ট্রপতি জিয়াউর রহমানের এডিসি ক্যাপ্টেন মাজহারুল হকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি অবস্থান করছিলেন ৪ নম্বর কক্ষে। তাঁর পাশের ৩ নম্বর কক্ষে ছিলেন এডিসি ক্যাপ্টেন মাজহারুল হক। দুটি কক্ষের মধ্যে একটি সংযোগদরজা ছিল।তদন্ত কমিশনের মতে, হামলার সময় ওই দরজা দিয়ে রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর চেষ্টা করা সম্ভব ছিল।

দরজা বন্ধ থাকলেও অন্তত তাতে আঘাত করে রাষ্ট্রপতিকে সতর্ক করতে পারতেন এডিসি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর