মহাবিশ্বের কোথাও হয়তো এমন একটা সমান্তরাল জগৎ আছে, যেখানে প্রতিদিন সকাল সাতটায় একদল মানুষকে বাধ্যতামূলকভাবে এক রহস্যময় গেট দিয়ে প্রবেশ করতে হয়। সেখানে সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এই অভিযাত্রীদের চোখে–মুখে থাকে যুদ্ধজয়ের ক্লান্তি আর হাতে থাকে ভারী সব নথিপত্র। অবিশ্বাস্য মনে হলেও এই মহাবিশ্বের অস্তিত্ব ঠিক আমাদের এই পঞ্চগড়েই! আর সেই অর্ধেক ঘুমন্ত চোখে যুদ্ধজয়ী সৈনিকটি আসলে আমি।
প্রতিদিন সকাল সাতটায় যখন বোদা পাইলট গার্লস স্কুলের লোহার গেট দিয়ে ঢুকি, তখন আমার মনে হয় আমি এক অদ্ভুত ‘প্যারালাল ইউনিভার্সে’ ঢুকে পড়েছি।এই জগতে ক্লাসের চার দেয়ালের ভেতর আমাদের একটা দারুণ গোপন অভিযান চলে। হায়ার ম্যাথ বা ফিজিকসের ক্লাসে যখন স্যার বোর্ডের ওপর খটমটে সব সমীকরণ নিয়ে মহাযুদ্ধ করেন, আমরা তখন বেঞ্চের নিচে বিশাল বই খাড়া করে তার আড়ালে লুকিয়ে পড়ি ‘কিশোর আলো’!
ফিজিকসের গতির চেয়ে তখন কিআর রহস্যের গতি আমাদের বেশি টানে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।