advertisement
advertisement

আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
আর্ট ঢাকা ২০২৬: শিল্পের সঙ্গে মানুষের কথোপকথন

দর্শক খুঁজে নেবে শিল্পের অর্থ

advertisement

শিল্প কি শুধু গ্যালারির দেয়ালে, নাকি মানুষের প্রতিদিনের জীবনেও? আর্ট ঢাকা ২০২৬ শিল্পের সঙ্গে নতুন করে পরিচয়, ঐতিহ্যের সংযোগ এবং সাধারণ দর্শকের অংশগ্রহণ নিয়ে খুলেছে নতুন ভাবনার দুয়ার।শিল্প আসলে কী? শিল্পীই বা কে? সাধারণ মানুষের কাছে শিল্প কেন অনেক সময় দুর্বোধ্য, দূরের কোনো পৃথিবী? শিল্পকর্ম কি কেবল গ্যালারির দেয়ালে প্রদর্শিত হবে, আর ধনাঢ্য সংগ্রাহকদের বসার ঘরে শোভা পাবে?

নাকি সাধারণ মানুষও এর রস আস্বাদন করতে পারবেন নিজের মতো করে? একটি শিল্পকর্মের সামনে দাঁড়িয়ে তার অর্থ খুঁজে নেবেন নিজের অভিজ্ঞতা ও উপলব্ধি দিয়ে?দর্শক খুঁজে নেবে শিল্পের অর্থশিল্পের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে এমন অনেক প্রশ্নই মনে আসে। আর্ট ঢাকা ২০২৬ আমাকে নতুন করে সেসব প্রশ্নের মুখোমুখি করেছে। আমি শিল্পের মানুষ নই। তবে শিল্প, নকশা, ঐতিহ্য ও সৃজনশীলতার নানা দিক নিয়ে দীর্ঘদিন কাজ করার সুবাদে এ বিষয়ে আগ্রহ আছে।

কিন্তু আর্ট ঢাকা আমাকে যে অভিজ্ঞতা দিয়েছে, তা কেবল শিল্পকর্ম দেখার মধ্যে সীমাবদ্ধ ছিল না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর