সাবিলা নূর। ছবি: ফেসবুক থেকে
সাবিলা নূর। ছবি: ফেসবুক থেকেগত কয়েক মাস ধরেই বিচ্ছেদ ও নতুন সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এসব নিয়ে একেবারেই নীরব অভিনেত্রী সাবিলা নূর। গুঞ্জনের দীর্ঘদিন পরে এই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন এই নায়িকা। জানালেন, তাঁর নতুন সম্পর্ক হয়েছে। তবে সেটা কোনো ব্যক্তির সঙ্গে নয়।
সম্প্রতি একটি আয়োজনে ব্যক্তিগত প্রসঙ্গের মুখোমুখি হলেও বিচ্ছেদ ঘিরে প্রশ্নের কোনো উত্তর দেননি এমনকি নতুন সম্পর্ক ঘিরে কথা বললেও ভিন্নভাবে সেই প্রশ্নের উত্তর দেন। সাবিলা নূর বলেন, ‘নতুন সম্পর্ক বা নতুন ভালোবাসার যে খবরটা আসছে, সেটির আজকেই সিক্রেট বের হয়ে গেল। আমার নতুন সম্পর্কটা লিলির সঙ্গে। আমার এই ভালোবাসার লিলি যেন সব সময় আমার সঙ্গে থাকে।’গত বছর থেকে সাবিলা নিয়মিত বড় পর্দার শিল্পী হয়ে উঠছেন।
প্রথম সিনেমা ‘তাণ্ডব’–এ সহশিল্পী হিসেবে পেয়েছেন শাকিব খানকে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।