গ্রামীণ ব্যাংকের সামনে পেট্রলবোমাসদৃশ বস্তু। আজ মঙ্গলবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বাঁশবাড়িয়া এলাকায়
নাটোরের বাগাতিপাড়ায় গ্রামীণ ব্যাংকের একটি শাখার প্রধান ফটকের পাশে তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ছুড়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার গভীর রাতে মোটরসাইকেলে এসে তারা এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। এতে কেউ হতাহত হননি, ব্যাংকেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া এলাকার গ্রামীণ ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
শাখা ব্যবস্থাপক মো. শফিউল হাসান ও বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।ব্যাংক সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যাংকের প্রধান ফটকের সামনে আসেন। তাঁরা পরপর তিনটি পেট্রলবোমাসদৃশ বস্তু ফটকের দিকে ছুড়ে দ্রুত পালিয়ে যান।মোটরসাইকেলের শব্দে ব্যাংক ভবনের পাশের ঘরে থাকা নৈশপ্রহরীসহ অন্য কর্মচারীরা বেরিয়ে আসেন।
তাঁরা দেখেন, প্রধান ফটক ও ভবনের মাঝখানে একটি প্লাস্টিকের বোতলের মুখে থাকা কাপড়ে আগুন জ্বলছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।