advertisement
advertisement

গলায় ছুরি ধরে মেয়েকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২:০৪ অপরাহ্ণ
গলায় ছুরি ধরে মেয়েকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

টিনের বেড়া কেটে ঘরে ঢুকছে ফায়ার সার্ভিস

advertisement

ছয় বছরের শিশুকন্যা। গলায় ছুরি ধরে ঘরের ভেতরে তাকে আটকে রাখেন বাবা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর ঘরের টিনের বেড়া কেটে ওই শিশুকন্যাকে উদ্ধার করেন তারা। বাবাকেও অক্ষত অবস্থায় বাইরে নিয়ে আসা হয়।গতকাল সোমবার এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ঘরটি থেকে বাবা-মেয়েকে বের করে আনা হয়।

এর আগে সকাল ৯টা থেকে ঘরের ভেতরে মেয়েকে আটকে রাখেন বাবা।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, শিশুটির বাবা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি পেশায় সিএনজি অটোরিকশার চালক। শিশুটির মা একটি পোশাক কারখানায় চাকরি করেন। মা-বাবার পেশার সূত্র ধরে পরিবারটি আনোয়ারা উপজেলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।প্রতিবেশীরা জানান, গতকাল সকালে শিশুটির মা পোশাক কারখানায় চলে যান। এ সময় শিশুটিকে নিয়ে ঘরের ভেতরে আটকে রাখে তার বাবা।

বাবা নিজেও দরজায় সিটকিনি লাগিয়ে ঘরের ভেতরে বসে ছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর