advertisement
advertisement

মেসিকে আর্জেন্টিনার কোচ হওয়ার আমন্ত্রণ স্কালোনির, দলে ফিরছেন এমি মার্তিনেজ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
মেসিকে আর্জেন্টিনার কোচ হওয়ার আমন্ত্রণ স্কালোনির, দলে ফিরছেন এমি মার্তিনেজ

আর্জেন্টিনা জাতীয় দলে মেসি যখন স্কালোনির অধীনে খেলতেন

advertisement

ফুটবল থেকে বিদায় নেওয়ার বয়স কি সত্যিই আছে? বিশেষ করে তাঁর নাম যদি হয় লিওনেল মেসি! আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি অন্তত তেমনটা মনে করেন না। জাতীয় দল থেকে মেসি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেও ফুটবলার মেসিকে এখনই বিদায় জানাতে রাজি নন তিনি। বরং তাঁর বিশ্বাস, ২০৩০ সালের পরও মাঠে দেখা যেতে পারে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকাকে।বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় কোস্টারিকার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সেই প্রীতি ম্যাচ সামনে রেখে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘আমার মনে হয়, সে ২০৩০ সালের পরও খেলা চালিয়ে যাবে। সে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছে ঠিকই, কিন্তু আমি চাই, একজন ফুটবলার হিসেবে যত দিন সম্ভব সে খেলা চালিয়ে যাক।’মেসিকে আর্জেন্টিনার ড্রেসিংরুমে অন্য কোনো ভূমিকায় দেখার সম্ভাবনাও উড়িয়ে দেননি স্কালোনি।

বরং সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল কোচিং স্টাফ ছেড়ে নিজের ক্যারিয়ার গড়তে যাওয়ার প্রসঙ্গ টেনে মজা করেই বলেছেন, ‘সে (মেসি) যদি এখানে আসতে চায়, কোনো সমস্যা নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর