এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে নিজের ব্যাটের কেবিনেটের সামনে টেন্ডুলকার
‘এটি আমার শরীরেরই একটি অংশ। তাই আমি আমার শরীরের একটি অংশই তোমাদের দিচ্ছি। দয়া করে এর যত্ন নিয়ো।’বক্তার নাম বলে দিলে শরীরের কোন অংশ তা বুঝতে কারও অসুবিধা হয় না। শচীন টেন্ডুলকার। ‘শরীরের অংশ’ বলতে কিংবদন্তি যেটা বুঝিয়েছেন, সেটা ক্রিকেট ব্যাট।ক্রিজে টেন্ডুলকারের স্ট্যান্স দেখেও মনে হতো হাতে ধরা ব্যাটটি বুঝি তাঁর শরীরের অংশ!
২৪ বছরের ক্যারিয়ারে সেই এক টুকরো উইলোখণ্ড দিয়ে শতকোটি ভারতীয় এবং বাকি পৃথিবীর ক্রিকেটপ্রেমীদের আনন্দ দিয়েছেন টেন্ডুলকার। তাঁর হাতে ব্যাট থাকলে ভরসা পেয়েছে ভারত।
গতকাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে টেন্ডুলকারের অবসর নেওয়ার ১৩ বছর পূর্তিতে সেসব গল্পই ফিরে এসেছিল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে।মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) ব্যবস্থাপনায় পরিচালিত এমসিএ শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে নিজের ক্যারিয়ারে ব্যবহার করা ২৫টি ব্যাট উপহার দিয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।