ইয়েমেনের আল-সালিফ বন্দরে সশস্ত্র হুতি যোদ্ধারা
ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১৭৩ জন হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবিও করেছে তারা।ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হুতি বিদ্রোহীদের অগ্রযাত্রার মধ্যে এসব হামলার কথা জানাল ইয়েমেনের সেনাবাহিনী। হুতিরা নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি বাড়াচ্ছে।
অন্যদিকে, তাদের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রেখেছে দেশটির সরকারি বাহিনী।ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি গতকাল সোমবার বলেন, চলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
এর মধ্যে ১৫টি বিমান হামলা, ৫২৬টি গোলাবর্ষণ, ড্রোন দিয়ে ৫৩টি হামলা এবং ৬৭টি রকেট হামলা রয়েছে।মাজেদ আল-নুজাইলি, ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্রচলমান ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।