ইসরায়েলের আরব রাজনীতিক আহমেদ তিবি। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে নিজের বাসায়, ২৩ ফেব্রুয়ারি ২০২০
ইসরায়েলের কট্টর ডানপন্থীদের বাধা পেরিয়ে দেশটির পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ইসরায়েলি আরব নেতা আহমেদ তিবি। চিকিৎসক থেকে রাজনীতিক হয়ে ওঠা তিবি একসময় ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাতের উপদেষ্টা ছিলেন।
এখন ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়েই দেশটিকে ‘সব নাগরিকের রাষ্ট্র’ করার দাবি তুলেছেন তিনি।সাম্প্রতিক ভোটে নির্বাচিত হওয়ার পর তিবি আল-জাজিরাকে বলেন, ‘লিকুদ পার্টি ও ইতামার বেন গভির আমাকে ডেপুটি নির্বাচিত করা ঠেকানোর চেষ্টা করেছিলেন।
কিন্তু বেপরোয়া উসকানি দিয়েও তাঁরা ব্যর্থ হয়েছেন।’ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ ও দেশটির কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভিরের এই ব্যর্থতাকে রাজনৈতিক জয় হিসেবে দেখছেন তিবি।আহমেদ তিবি, ডেপুটি স্পিকার, ইসরায়েললিকুদ পার্টি ও ইতামার বেন গভির আমাকে ডেপুটি নির্বাচিত করা ঠেকানোর চেষ্টা করেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।