শিশুর টিফিনে বাইরের কেনা খাবারের পরিবর্তে ঘরে তৈরি খাবারকে অগ্রাধিকার দিন
শুধু পেট ভরানো নয়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, মনোযোগ এবং ভালো খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রেও স্কুলের টিফিন গুরুত্বপূর্ণ। প্রতিদিনের টিফিনে দরকার পুষ্টির ভারসাম্য, খাবারে বৈচিত্র্য।
মোটকথা, স্কুলের টিফিন যেন হয় স্বাদ, পুষ্টি আর আনন্দের বাক্স।টিফিনের পরিকল্পনা শিশুর বয়স ও চাহিদা অনুযায়ী টিফিন তৈরির সময় কয়েকটি বিষয় গুরুত্ব দেওয়া প্রয়োজন।প্রি-স্কুল (৩-৫ বছর): অল্প পরিমাণে, নরম, সহজে চিবানো ও খাওয়া যায়—এমন বৈচিত্র্যময় খাবার দিতে হবে।
খাবারের স্বাদ, রং ও পরিবেশনে আকর্ষণ রাখাটা জরুরি।প্রাথমিক পর্যায় (৬-১০ বছর): শারীরিক বৃদ্ধি ও শেখার জন্য প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত করতে শস্য, ডিম, দুধ, ডাল, ফল ও সবজির সমন্বয়ে টিফিন তৈরি করা ভালো।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।