চীনে উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০২৭-২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে।
বাংলাদেশে চীনের দূতাবাসের মাধ্যমে টাইপ ‘এ’ ক্যাটাগরিতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণা বা প্রশিক্ষণ কর্মসূচিতে আবেদন করা যাবে।আবেদন জমা দেওয়ার শেষ দিন ১০ জানুয়ারি ২০২৭।প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসাবিজ্ঞান, কৃষি, পরিবেশ, ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ে পড়ার সুযোগ রয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়, বিষয় এবং পাঠদানের ভাষা অনুযায়ী শর্ত ভিন্ন হতে পারে।প্রবাসী কর্মীদের সন্তানেরা পাবে শিক্ষাবৃত্তি, আবেদনের খুঁটিনাটি জেনে নিন চীনে উচ্চশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ডিগ্রির পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গবেষণা ও আন্তর্জাতিক কর্মপরিবেশের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।