নিজের সংশোধিত নাম ও ঠিকানার প্রজ্ঞাপন হাতে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডু
স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় ও বীর মুক্তিযোদ্ধা প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম চার বছর পর সরকারি গেজেটে সংশোধন করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেললেও মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেটে তাঁর নাম ও ঠিকানা ভুল লেখা হয়েছিল।আজ মঙ্গলবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল সোমবার এ বিষয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম, বাবার নাম ও ঠিকানা সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও মুক্তিযোদ্ধাদের সহায়তায় ১৯৭১ সালে গঠিত হয়েছিল স্বাধীন বাংলা ফুটবল দল। ভারতের বিভিন্ন শহরে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে দলটি মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরির পাশাপাশি মুক্তিযোদ্ধা তহবিলে অর্থ সংগ্রহ করেছিল।
মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে গঠিত এই ফুটবল দল ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে।এই দলেরই একজন খেলোয়াড় ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।