advertisement
advertisement

ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম: গুজব নাকি সত্যি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকার সঙ্গে নেইমারের প্রেম: গুজব নাকি সত্যি

নেইমার ও ভার্জিনিয়া ফনসেকা

advertisement

ফিফা আন্তর্জাতিক বিরতিতে গত শনিবার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচে ব্রাজিলের ৩–২ গোলে হারের ক্ষত এখনো পুরো শুকোয়নি। এর মধ্যেই মাঠের বাইরের এক বিষয় নিয়ে আলোচনা চলছে ব্রাজিলের ফুটবলে। সেই আলোচনার কেন্দ্রে তিনজন মানুষ। নেইমার, ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া ফনসেকা।প্রথম দুজন তো চেনা। পরেরজন ভিনিসিয়ুসের সাবেক প্রেমিকা। ব্রাজিলের এই ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ীর সঙ্গে গত মাসে সম্পর্কচ্ছেদ হয় রিয়াল মাদ্রিদ তারকার।

সম্প্রতি ভার্জিনিয়াকে নিয়ে জানা গেল নতুন এক তথ্য, আর সেই তথ্যের কেন্দ্রবিন্দুতে আছেন ভিনির একসময়ের জাতীয় দল সতীর্থ ও ব্রাজিলিয়ান কিংবদন্তি নেইমার।ব্রাজিলের সাংবাদিক ফাবিয়া অলিভেইরা সম্প্রতি দেশটির সংবাদমাধ্যম ‘মেট্রোপলিস’–এ লেখা কলামে দাবি করেন, ভিনির সাবেক এই প্রেমিকার সঙ্গে রোমান্টিক সম্পর্কে জড়িয়েছেন সান্তোস ফরোয়ার্ড নেইমার।

সাও পাওলো ফর্মুলা ওয়ান গ্রাঁ প্রির আগে ৬ নভেম্বর আয়োজিত একটি পার্টিতে ভার্জিনিয়া ফনসেকা এবং নেইমারকে অন্তরঙ্গ মুহূর্ত কাটাতে দেখা গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর