advertisement
advertisement

‘বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
‘বিশৃঙ্খলার’ শঙ্কায় বোর্ডের সভা 
হঠাৎ স্থগিত, শ্রমিকেরা ক্ষুব্ধ

সাভারে ৪ নভেম্বর শ্রমিক আন্দোলনের সময় হামলায় আহত হন সেলিম। রোববার দিবাগত রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর খবরে ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে স্বজনদের আহাজারি। গতকাল দুপুরে

advertisement

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। গতকাল সোমবারের এ সভায় মালিকপক্ষ মজুরি প্রস্তাব দেওয়ার কথা ছিল। মালিকেরা প্রস্তাব দিলে মজুরি বাড়ানোর মূল আলোচনা শুরু হতো। হঠাৎ সভা স্থগিত হওয়ায় পোশাকশ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।মজুরি বোর্ডের নোটিশে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্য কারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ তবে কার আদেশে সভাটি স্থগিত করা হয়েছে তা বলা হয়নি।

এ বিষয়ে জানতে চেয়ে বোর্ডের সচিব রাইসা আফরোজের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। তবে মজুরি বোর্ডের দুজন প্রতিনিধি প্রথম আলোকে জানান, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয় বলে তাঁদের জানানো হয়েছে। পোশাকশিল্পের একাধিক মালিক জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক ও শ্রম পরিস্থিতিতে মালিকপক্ষ মজুরি প্রস্তাব দিলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে।

গোয়েন্দা সংস্থার এমন প্রতিবেদনের ভিত্তিতে গত রোববার রাতে মজুরি বোর্ডের তৃতীয় সভাটি স্থগিতের সিদ্ধান্ত নেয় সরকার।পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত শ্রমিক সংগঠনগুলোর জোট ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন প্রথম আলোকে বলেন, মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় সাধারণ শ্রমিকেরা ক্ষুব্ধ হয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর