কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ সকালে চট্টগ্রাম বন্দরে
চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ বন্ধ করে দিয়েছেন শ্রমিকেরা। গ্র্যাচুইটিসহ আর্থিক সুবিধা পরিশোধের দাবিতে আজ মঙ্গলবার সকাল আটটায় প্রথম পালা থেকে টার্মিনাল দুটির এই কার্যক্রম বন্ধ করে দেন তাঁরা।যে টার্মিনাল দুটিতে কাজ বন্ধ রয়েছে, সেগুলো হলো নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি)।
গত অর্থবছরে বন্দরের মোট কনটেইনার পরিবহনের ৫৮ শতাংশ এই টার্মিনাল দুটিতে ওঠানো-নামানো হয়।নিউমুরিং টার্মিনাল ইজারা দিলে চট্টগ্রাম বন্দর বন্ধের কর্মসূচির হুঁশিয়ারিবন্দর সূত্রে জানা গেছে, কাগজে–কলমে এনসিটি পরিচালনার দায়িত্বে রয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাই ডক লিমিটেড। তবে মূল পরিচালন কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।
সিসিটি পরিচালনা কার্যক্রম করছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।এই দুই টার্মিনালের মধ্যে এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।