advertisement
advertisement

ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে ছেলে ও পুত্রবধূর মারধরের পর নারীর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ময়মনসিংহে সম্পত্তি নিয়ে বিরোধে ছেলে ও পুত্রবধূর মারধরের পর নারীর মৃত্যু

লাশ

advertisement

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছেলে ও পুত্রবধূর মারধরের পর মিনারা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।মিনারা আক্তার পৌরসভার কাকনহাটি উত্তর এলাকার মৃত শিহাব উদ্দিনের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারা আক্তার ও তাঁর মেয়ে শাহানা বেগমের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল ছেলে কামরুল হাসান ও পুত্রবধূ নিলুফার ইয়াসমিনের। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে কামরুল ও তাঁর স্ত্রী নিলুফার মিলে মিনারাকে মারধর করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর