আবদুল হামিদ খান ভাসানী (১২ ডিসেম্বর ১৮৮০—১৭ নভেম্বর ১৯৭৬)
বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁদের জীবনকে শুধু রাজনীতির ভাষায় ব্যাখ্যা করা যায় না। তাঁরা দল, মতবাদ কিংবা ক্ষমতার গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর এক মানবিক উপস্থিতিতে পরিণত হন। মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন তেমনই এক বিরল মানুষ। তিনি ছিলেন রাজনীতিক, আবার রাজনীতিরও অতীত; তিনি ছিলেন ধর্মীয় নেতা, কিন্তু কেবল ধর্মের গণ্ডিতে আবদ্ধ নন; তিনি ছিলেন জননেতা, অথচ ক্ষমতার মানুষ নন।
তাঁর জীবন যেন বাংলার নদীর মতো; কখনো শান্ত, কখনো উত্তাল, কখনো ভাঙন তোলা, কখনো নতুন ভূখণ্ডের জন্ম দেওয়া।এক প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই মানুষটি একসময় দেশের সবচেয়ে বড় রাজনৈতিক আন্দোলনের অন্যতম নির্মাতা হয়ে ওঠেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তাঁর গড়ে দেওয়া রাজনৈতিক শক্তি ক্ষমতার কেন্দ্রের দিকে এগিয়ে গেলেও তিনি নিজে কখনো ক্ষমতার মোহে আবদ্ধ হননি।
তিনি যেন সব সময় প্রাসাদের বাইরে দাঁড়ানো এক মানুষ, যাঁর চোখ ছিল মানুষের দিকে; সিংহাসনের দিকে নয়।ইতিহাসের মহানায়ক মওলানা ভাসানীকাছে থেকে দেখা মওলানা ভাসানীমওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনযাত্রা ছিল অসাধারণভাবে সাধারণ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।