advertisement
advertisement

গভীর রাতে মুখোশ পরে এসে উত্তরার পাসপোর্ট অফিসের ফটকে আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ২:১১ অপরাহ্ণ
গভীর রাতে মুখোশ পরে এসে উত্তরার পাসপোর্ট অফিসের ফটকে আগুন

পুলিশ বলছে, গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে দুই ব্যক্তি মুখোশ পরে এসে আগুন দিয়ে চলে যায়

advertisement

রাজধানীর উত্তরার আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্টিলের ফটকে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এ তথ্য জানিয়ে পুলিশ বলছে, এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে দুই ব্যক্তি মুখোশ পরে এসে আগুন দেয় বলে জানান তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।ওসি মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পাসপোর্ট অফিসের বাইরে স্টিলের গেটে আগুন দিয়েছিল।

স্টিলের গেট হওয়ায় দু–তিন মিনিটের মধ্যেই আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’ওসি আরও বলেন, রাতে পাসপোর্ট অফিসের নিরাপত্তারক্ষীরা ঘুমাচ্ছিলেন। তাই আগুন দেওয়ার বিষয়টি তাঁরা টের পাননি।ভিডিও বিশ্লেষণ করে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা থেকে ভিডিও সংগ্রহ করে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, রাত ১টা ৩ মিনিটে দুজন ব্যক্তি এসে ফটকে আগুন দিয়ে চলে গেছেন।ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর