advertisement
advertisement

চার দাতব্য সংস্থায় ৫৪৭ কোটি ডলারের বার্কশায়ার শেয়ার দিচ্ছেন ওয়ারেন বাফেট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ১:৫৭ অপরাহ্ণ
চার দাতব্য সংস্থায় ৫৪৭ কোটি ডলারের বার্কশায়ার শেয়ার দিচ্ছেন ওয়ারেন বাফেট

ওয়ারেন বাফেট

advertisement

আবারও বড় অঙ্কের অর্থ দান করার ঘোষণা দিলেন বিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার চারটি দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছেন তিনি। এসব সংস্থার নেতৃত্বে আছেন তাঁর তিন সন্তান।গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে বাফেট এ ঘোষণা দেন।

একই সঙ্গে জানান, ৬০ বছর ধরে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর আস্থা আগের মতোই অটুট।বার্কশায়ারের শেয়ারহোল্ডার উদ্দেশে বার্ষিক ধন্যবাদ জ্ঞাপন বার্তায় ৯ কোটি ২২ লাখ ৫০ হাজার ক্লাস বি শেয়ার দানের কথা জানান ৯৬ বছর বয়সী বাফেট।

চারটি সংস্থা হলো সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।এই দানের পর তাঁর সন্তানদের নেতৃত্বাধীন এসব দাতব্য সংস্থায় বার্কশায়ারের দানের পরিমাণ দাঁড়াবে মোট ২ হাজার ৯০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর