নতুন জেমস বন্ড হচ্ছেন রবার্ট প্যাটিনসন। কোলাজ
একসময় তরুণীদের স্বপ্নের পুরুষ ছিলেন তিনি। পর্দায় তাঁর চোখের চাহনি, রহস্যময় হাসি আর অতিপ্রাকৃত আকর্ষণে মুগ্ধ হয়েছিল সারা বিশ্বের তরুণীরা। স্টেফানি মেয়ারের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে নির্মিত ‘টোয়ালাইট’ সিরিজের ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন চরিত্রে অভিনয় করে রাতারাতি বিশ্ব তারকায় পরিণত হয়েছিলেন রবার্ট প্যাটিনসন। তখন তাঁর পরিচয় ছিল মূলত রোমান্টিক নায়ক হিসেবে। অনেকের ধারণা ছিল, এই পরিচয়ের বাইরে বের হওয়া তাঁর পক্ষে কঠিন হবে।
কিন্তু সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছেন ব্রিটিশ এই অভিনেতা। ভ্যাম্পায়ারের প্রেমিক থেকে কখনো অস্থির মনের অপরাধী, কখনো মানসিকভাবে বিপর্যস্ত বাতিঘরের কর্মী, কখনো অদ্ভুত এক মহাকাশযাত্রার যাত্রী—বিচিত্র সব চরিত্রে নিজেকে পরীক্ষা করেছেন তিনি। বড় বাজেটের বাণিজ্যিক ছবির পাশাপাশি বেছে নিয়েছেন নির্মাতানির্ভর, স্বাধীন ধারার সিনেমা। কখনো এমন চরিত্রেও অভিনয় করেছেন, যেগুলো তাঁর আগের পর্দা-ইমেজের সঙ্গে একেবারেই মেলে না।
এরপর সুপারহিরো ব্যাটম্যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।