কাপ্তাই হ্রদের পানি কমায় হ্রদের সঙ্গে সংযুক্ত নালাগুলোতে আটকে পড়েছে বোয়াল, গজার, শোল, আইড়, বাউস, দেশি মাগুর, শিংসহ নানা মাছ। বোয়াল পেয়ে খুশি একজন। রাঙ্গাপানি, রাঙামাটি, ১৬ মার্চ। ছবি: সুপ্রিয় চাকমা
‘পদ্মার পাঙাশচোখ কেন রাঙাস?’কবি আবু সালেহ কবিতায় লিখেছেন এই কথা। এটা পড়লে চোখের সামনে ভেসে ওঠে পদ্মার এক দাপুটে পাঙাশের চেহারা। নদীর বুকে সাঁতরে বেড়াচ্ছে। এর দিকে তাকালেই চোখ রাঙাচ্ছে! পাঙাশের মতো বোয়াল মাছও বেশ দাপুটে। কবি আল মাহমুদের নোলক কবিতায় আছে—‘নদীর কাছে গিয়েছিলাম, আছে তোমার কাছে?-হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে!’বোয়াল আর পাঙাশের চেহারায় এমন কিছু বৈশিষ্ট্য আছে, যা দেখলে হাঙরের কথা মনে পড়তে পারে।
বড় মুখ, চওড়া মাথা, শিকারি স্বভাব। সব মিলিয়ে বোয়ালকে মনে হয় যেন মিঠাপানির ছোটখাটো হাঙর! পাঙাশের চেহারাতেও কখনো কখনো হাঙরের ছায়া খুঁজে পাওয়া যায়।কিন্তু সত্যিই কি বোয়াল কিংবা পাঙাশ হাঙরের আত্মীয়? উত্তরটা বেশ মজার। দেখতে মিল থাকলেও বোয়াল ও পাঙাশের সঙ্গে হাঙরের ঘনিষ্ঠ আত্মীয়তা নেই। বরং বোয়াল ও পাঙাশ পরস্পরের আত্মীয়। দুটিই ক্যাটফিশ বা শিংযুক্ত মাছের দলের সদস্য।
হাঙর আবার পুরোপুরি আলাদা দলের মাছ।চলো, মাছের এই আত্মীয়তার গল্পটা জেনে নেওয়া যাক।শর্টফিন মাকো হাঙরবোয়াল কি তবে নদীর হাঙর?দেশের নদী, হাওর, বিলসহ বিভিন্ন মিঠাপানির জলাশয়ে বোয়ালের দেখা মেলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।