গাছ থেকে তোলা মাদক ‘কুশ’
রাজধানীর উত্তরার একটি বাসায় চেতনানাশক ওষুধ কেটামিন প্রক্রিয়াজাত করার ল্যাবের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত ২৫ মার্চ সেখানে অভিযান চালিয়ে চীনের তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। কর্মকর্তাদের ভাষ্য, চক্রটি বিদেশ থেকেও অর্ডার পেত, মাদক পাঠাত কুরিয়ারে।শুধু উত্তরা নয়, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করে নতুন বড়ি বানানো, পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির তথ্য পেয়েছে ডিএনসি।
বিদেশ থেকে নতুন মাদক আসার পাশাপাশি দেশের ভেতরেও উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণের এমন ঘটনা সামনে আসছে।এভাবে বদলে যাচ্ছে মাদকের চেহারা। পাল্টেছে কেনাবেচার পদ্ধতিও। কখনো ইলেকট্রনিক সিগারেটের (ভেপের) তরল, কখনো বিশেষ কাগজ বা চকলেটে মাদক পাওয়া যাচ্ছে। সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম, গোপন বার্তা আদান–প্রদানের গ্রুপ ও অনলাইন কেনাকাটার ব্যবস্থা।
নতুন মাদকের এই বাজারে তরুণ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সম্পৃক্ততার তথ্যও মিলেছে কয়েকটি অভিযানে।শুধু উত্তরা নয়, সম্প্রতি গাজীপুরের টঙ্গীতে ইয়াবা গুঁড়া করে নতুন বড়ি বানানো, পুরান ঢাকার ওয়ারীতে কুশ চাষ এবং ভাটারায় ভেজাল মদ তৈরির তথ্য পেয়েছে ডিএনসি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।