ভয় লাগার পরও অনেকে হরর সিনেমা দেখতে ভালোবাসেন
ভূত, অশরীরী আত্মা, খুন, রক্তপাত কিংবা অজানা কোনো বিপদের দৃশ্য—বাস্তবে এসব থেকে আমরা দূরে থাকতে চাই। অথচ ভৌতিক সিনেমা দেখার সময় আমরা ভয়ে কুঁকড়ে যাই, চিৎকার করে উঠি, কিন্তু ঠিকই আবার পরের দৃশ্য দেখার জন্য অধীর হয়ে থাকি। যে ভয় বাস্তব জীবনে আমাদের অস্বস্তিতে ফেলে, সেই ভয় পর্দায় দেখতে ভালো লাগে কেন?আমার ৩ বছরের মেয়ে ভূতের কার্টুন দেখে ভয় পায়। আবার না দেখেও থাকতে পারে না!
আমরা প্রায়ই বৃহস্পতিবার রাতে হরর সিরিজ বা প্রামাণ্যচিত্র দেখি। তারপর সারা রাত লাইট জ্বালিয়ে ঘরে জড়সড় হয়ে বসে থাকি। বাথরুমে যেতে ভয় লাগে। ভোর হলে, আলো ফুটলে ঘুমাতে যাই। এই তো সেদিন ‘রিয়েল ডিটেকটিভ সিজন ওয়ান’ দেখা শেষ করেও একই অনুভূতি হলো। ছোটবেলায় আমি আর আমার ছোট ভাই ভূত এফএম শুনতাম চোখ বড় বড় করে। নেটওয়ার্কের সমস্যা হতো, তাই মশারির ওপর মুঠোফোন রেখে শুনতাম। তারপর আর কেউ বাথরুমে যেতাম না।
বড় হওয়ার পর যখন জানতে পেরেছি সেগুলো সব স্ক্রিপ্টেট ছিল, হৃদয় ভেঙে খানখান!
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।