advertisement
advertisement

‘ভিক্ষা করা ছাড়া গতি নাই’, উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
‘ভিক্ষা করা ছাড়া গতি নাই’, উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা

পরিবারের উপার্জনক্ষম এতমাত্র ছেলে সেলিম হাওলাদারকে হারিয়ে দিশাহারা মা সেলিনা বেগম (সবুজ জামা পরা)।মঙ্গলবার সকালে মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর এলাকায়

advertisement

মাসে ১৫ হাজার টাকা বেতনে চারজনের সংসার চালাতেন সেলিম হাওলাদার (২২)। তাঁর আয়ের ওপরই নির্ভরশীল ছিলেন বৃদ্ধ মা–বাবাসহ পরিবারের সবাই। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুরুতর আহত হওয়ার ১২ দিন পর মারা গেছেন সেলিম। তাঁকে হারিয়ে এখন দিশাহারা পরিবারটি। ছেলের চিকিৎসায় শেষ হয়েছে জমানো টাকা, সামনে সংসার চালানোরও কোনো পথ দেখছেন না মা–বাবা। সেলিমদের গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে।

তবে জীবিকার তাগিদে প্রায় ২০ বছর ধরে ঢাকার সাভারের সবুজবাগ এলাকায় বসবাস করছে পরিবারটি। সংসারের অভাব ঘোচাতে সাভারের জুতার একটি কারখানায় কাজ করতেন সেলিম। মাসে ১৫ হাজার টাকা বেতন পেতেন সেলিম। তাঁর উপার্জনেই চলত পরিবারের ছয় সদস্যের সংসার।সেলিনা বেগম, নিহত সেলিম হাওলাদারের মামাস শেষে ছেলের বেতনের টাকা দিয়েই সংসার চলত। এখন কী হইব জানি না। ছেলেকে হারানোর বিচার কি পাব আমরা। পাব না। সরকারও আমাগো দিকে তাকাইবে না।

বৃদ্ধ বয়সে ভিক্ষা করা ছাড়া আমাগো আর কোনো গতি নাই।৪ নভেম্বর কারখানার কাজ শেষে বাড়ি ফেরার পথে মারধরের শিকার হন সেলিম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর