প্রথম আলোর পুরনো সংখ্যা অবলম্বনে গ্রাফিকস
প্রথম আলোর সাহিত্য সাময়িকী ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর পলাশী যুদ্ধের ২৫০ বছর (১৭৫৭-২০০৭) উপলক্ষে বিশেষ আয়োজন করে। সেই আয়োজনে ছিল ‘পলাশী যুদ্ধ’ শিরোনামে এ নিবন্ধ। এত দিন ছাপা কাগজের পাতাজুড়ে থাকা এ লেখা আজ অন্য আলোর অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।পলাশী যুদ্ধ কি অবশ্যম্ভাবী ছিল? এ ব্যাপারে তিনটি মত ছিল ঐতিহাসিকদের মধ্যে।
একটি মত, নবাবি যুগের সমাজ নানা স্বার্থে জড়িয়ে গিয়ে সাম্প্রদায়িকভাবে বিভক্ত হয়ে পড়েছিল, যা নবাবি রাষ্ট্রের স্থিতিশীলতাকে বিপন্ন করেছিল। ওই সুযোগে মারাঠারা ইচ্ছা করলে বাংলা দখল করে নিতে পারত, কিন্তু কোম্পানি তা করল। আরেকটি মত হলো, বিদেশিদের সঙ্গে ব্যবসার মাধ্যমে সদ্য উত্থিত শক্তিশালী বণিকগোষ্ঠী তাদের শ্রেণিস্বার্থে ব্রিটিশদের নিয়ে নতুন করে একটি রাষ্ট্র নির্মাণের স্বপ্ন দেখেছিল।
তৃতীয় মত, নবাব রাজনৈতিকভাবে সামরিক-বেসামরিক অভিজাত শ্রেণি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন এবং উদ্ভূত পরিস্থিতি জাতিকে একটি সংকটের মধ্যে ফেলে দিয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।