সংবাদ সম্মেলনে একনেকের সভার বিষয়ে কথা বলছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী নায়েদ আবদুর রহিম সাকি। আজ বুধবার দুপুরে
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি বলেছেন, দীর্ঘ সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রাখতে মাঝনদীতে কোনো খুঁটি বসানো হবে না।প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের সেতু নির্মাণে দেশীয় প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে বিদেশ থেকে প্রশিক্ষক এনে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রয়োজনে প্রকৌশলীদের বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠানো হবে।আজ বুধবার সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি।উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, নদীতে মাঝখানে খুঁটি না বসিয়ে সেতু নির্মাণের অভিজ্ঞতা বাংলাদেশের প্রকৌশলীদের কম।
এ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন জেলায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।