কচ্ছপতলী আলোর পাঠশালায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবক সমন্বয়ের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অবস্থিত প্রথম আলো ট্রাস্ট পরিচালিত কচ্ছপতলী আলোর পাঠশালায় বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বয়ে বার্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ নভেম্বর অনুষ্ঠিত এ সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন বিষয়ে আলোচনা করা হয়।প্রধান শিক্ষক লাপ্রাদ ত্রিপুরার সভাপতিত্বে ও পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি চাইনিং মারমা।
এ ছাড়া উপস্থিত ছিলেন কমিটির অন্যান্য সদস্য, সহকারী শিক্ষকবৃন্দ, প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা এবং অভিভাবকবৃন্দ।প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা আগত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।সভায় প্রধানত ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়:বার্ষিক পরীক্ষা: পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা, শিক্ষার্থীদের পরীক্ষাভীতি দূর করা এবং দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত হয়।ফলাফল ও ভর্তি: স্বচ্ছতার সঙ্গে ফলাফল প্রকাশ, ঝরে পড়া রোধ এবং বিদ্যালয়বহির্ভূত শিশুদের শিক্ষার আওতায় আনার ওপর জোর দেওয়া হয়।নতুন কমিটি গঠন: নীতিমালা মেনে যোগ্য ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে নতুন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।শিক্ষক নিয়োগ: শিক্ষার্থীদের চাহিদা বিবেচনায় সরকারি বিধি মেনে দ্রুত দক্...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।