advertisement
advertisement

দূষণে বিপর্যস্ত ঢাকার বাতাস, আপনার ত্বকও কি হারাচ্ছে স্বাভাবিক জেল্লা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৫:২১ অপরাহ্ণ
দূষণে বিপর্যস্ত ঢাকার বাতাস, আপনার ত্বকও কি হারাচ্ছে স্বাভাবিক জেল্লা

advertisement

দূষিত পরিবেশে প্রতিদিন বাইরে যাতায়াতের সময় ত্বকও বিভিন্ন দূষণকারী উপাদানের সংস্পর্শে আসে। এসব উপাদান ত্বকে অস্বস্তি ও সংবেদনশীলতা বাড়াতে পারে। পাশাপাশি অতিরিক্ত রোদ, অনিয়মিত পরিচর্যা কিংবা ত্বকের উপযোগী নয় এমন পণ্য ব্যবহারে স্কিন ব্যারিয়ার দুর্বল হয়ে পড়তে পারে।ঢাকার বাতাস এখন স্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের কারণ। ১৭ নভেম্বর সকালে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায় শীর্ষে ছিল রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে আটটায় ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৩৬, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের। বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫-এর ঘনত্বও ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকায় নির্ধারিত মাত্রার ৪৮ দশমিক ৭ গুণ বেশি।

এমন দূষিত পরিবেশে শ্বাসতন্ত্রের পাশাপাশি ত্বকের যত্ন নিয়েও নতুন করে ভাবার সময় এসেছে।ঢাকার ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের দূষণ আর বাতাসে ভেসে থাকা সূক্ষ্ম বস্তুকণা প্রতিদিনই আমাদের ত্বককে বাইরের নানা উপাদানের সংস্পর্শে আনছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর