advertisement
advertisement

ভাঙচুর–অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
ভাঙচুর–অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধ

টুঙ্গিপাড়া থানা চত্বরে পোড়া গাড়ি। আজ মঙ্গলবার দুপুরে

advertisement

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর গতকাল মঙ্গলবার রাত থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। আজ বুধবার দুপুরে থানায় গিয়ে পুলিশ সদস্যদের কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

পুড়ে যাওয়া আসবাব, ভাঙা কম্পিউটার, ছড়িয়ে–ছিটিয়ে থাকা কাচের টুকরা আর বিধ্বস্ত কক্ষগুলো যেন ধ্বংসযজ্ঞের চিহ্ন বহন করছে।থানার কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে জানতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

পরে বিকেল সোয়া চারটার দিকে গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি।আজ দুপুর ১২টার দিকে গিয়ে দেখা যায়, টুঙ্গিপাড়া থানায় ভবনের প্রবেশপথের কলাপসিবল গেট বন্ধ; তবে তালা দেওয়া নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর