‘একটি ভালো কাজ’ কর্মসূচির সেরা বন্ধুসভার পুরস্কার নিয়ে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বন্ধুরা
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচিতে এ বছর ‘সেরা ১০’ বন্ধুসভার মধ্যে জায়গা করে নিয়েছে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা। পুরস্কারপ্রাপ্তির মুহূর্তটিকে আরও রাঙাতে মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ ও উপাধ্যক্ষ আকমল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বন্ধুরা। ১৬ নভেম্বর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এর আগে কলেজের এমসিডিএস কক্ষে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে পুরো বছরের বন্ধুসভার কার্যক্রম নিয়ে আলোচনা করেন বন্ধুরা। সাধারণ সম্পাদক উদয় সরকার বর্তমান কমিটির কার্যক্রমগুলো এবং আগামী বছরের কার্যক্রমের রোডম্যাপ সম্বন্ধে সবাইকে অবগত করেন।উপাধ্যক্ষ আকমল হোসেনের সঙ্গে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরাসহসভাপতি মেহেদি হাসান বলেন, ‘মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা সব সময় ভিন্ন ধারার কাজ করতে ভালোবাসে।
আর এই কাজ কেবল নিজের ক্যাম্পাসের মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখব না; পুরো বাংলাদেশে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে হবে।’সাংগঠনিক সম্পাদক শারমিন লিপি বলেন, ‘বন্ধুসভা আমাদের সবার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।