আগুনে পুড়েছে শতাধিক ঘর। ফায়ার সার্ভিস আগুন নেভাতে চেষ্টা করছে। ১৮ নভেম্বর
আধা পাকা ঘর, আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র—সব পুড়ে গেছে। চারদিকে তখনো আগুন নেভানোর কাজ চলছে। এর মধ্যেই ভেসে আসছিল এক নারীর কান্নার শব্দ। পোড়া টিন ও কাঠ মাড়িয়ে সেদিকে যেতেই দেখা গেল, তরুণী মুক্তা আক্তার আহাজারি করছেন। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু কিছুতেই তাঁর কান্না থামছিল না।হাউমাউ করে কাঁদছেন মুক্তা।
তিনি দাবি করেন, আগুনে তাঁর ও তাঁর মায়ের সারা জীবনের জমানো ১২ লাখ টাকার গয়না ও ৩ লক্ষাধিক নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদেরই একজন মুক্তা।বস্তিটিতে মূলত নিম্ন আয়ের মানুষজন বাস করেন। এখানকার ঘরগুলো বেশির ভাগই টিনের ও আধা পাকা।সব হারিয়ে আহাজারি করছেন মুক্তা আক্তার ।
১৮ নভেম্বরপ্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে একটি বাঁশের খুঁটিতে বাঁধা তারে সামান্য আগুন লাগে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।