সাততলা বস্তিতে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস জানায়, সকাল ৯টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হয় এবং বেলা ১১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। মহাখালীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কোয়ার্টারের প্রাচীর লাগোয়া অংশে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে যোগ দেন।
আগুনের ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ ঘটনাস্থলের কাছে ভিড় করেন।সাততলা বস্তিতে লাগা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস সব হারিয়ে আহাজারি করছেন বস্তির বাসিন্দারাআগুনে নিঃস্ব হয়ে এক কিশোরের কান্না আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন স্থানীয় লোকজনও ঘরের ছাদে উঠে আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরাআগুনে বস্তির শতাধিক ঘর পুড়ে যায়নিমেষেই চারদিক ভস্মীভূত হয়ে যায় সব হারিয়ে আগুনে পুড়ে যাওয়া সামগ্রী দেখছেন বস্তির এক বাসিন্দাআগুন নিয়ন্ত্রণে এলে শেষ সম্বল খুঁজছেন এক ব্যক্তি
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।